ব্যারাকপুর পুরসভার কাউন্সিলার নওশাদ আলমকে ঘিরে বিক্ষোভ
তৃণমূল নেতা, বিধায়কদের ঘিরে জনরোষের ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। বুধবার জনরোষের শিকার হলেন ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নওশাদ আলম। উল্লেখ্য, মঙ্গলবার নওশাদ আলমকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ। ভোটের ফলপ্রকাশের পরেই তিনি কাশ্মীরে গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার হাওড়া স্টেশনে পা দিতেই তাঁকে পাকড়াও করা হয়। ধৃত কাউন্সিলারের বিরুদ্ধে হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।