দুর্নীতির বোঝা কাঁধে পদত্যাগ পুরপ্রধানের, সরব বিধায়ক মানব
সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে মানব বলেন, ‘মেমারি পুরসভায় সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। পুরপ্রধান দুর্নীতির বোঝা কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন।’ তাঁর অভিযোগ, ‘আমার বাড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। তাই এই ওয়ার্ডকে টার্গেট করেছেন পুরপ্রধান। এলাকায় জল সরবরাহ বন্ধ করেছেন। ফোন করেছি। তার পরে জল এসেছে। আবারও বন্ধ হয়েছে।’ বিধায়কের দাবি, ‘এ ভাবে ওরা (পুরপ্রধান) প্রমাণ করতে চাইছে, বিজেপি ক্ষমতায় আসার পরে কাজ হচ্ছে না।’