Trump-Putin: ৯০ মিনিট ফোনে কথা, ট্রাম্পকে যুদ্ধ নিয়ে বিশেষ প্রস্তাব পুতিনের, আর কী কী কথা হল? – Bengali News | 90 minutes phone call between Donald Trump and Vladimir Putin
পুতিন-ট্রাম্পImage Credit: AI দ্বারা নির্মিত চিত্র
ওয়াশিংটন : ইরান-আমেরিকার (Iran-US War) যুদ্ধের জট এখনও কাটেনি। কবে কাটবে, আদৌ কাটবে কি না তা জানা যায়নি। দুই দেশের মধ্যে চুক্তি তো আপাতত বিশবাঁও জলে। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রায় ৯০ মিনিট দু’জনের মধ্যে কথা হয়। যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন তাঁরা । সেখানে ট্রাম্পকে বিশেষ প্রস্তাব দিয়েছেন পুতিন (Trump called Putin)। কিন্তু, তা প্রত্যাখ্যান করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন কী প্রস্তাব দিয়েছিলেন পুতিন?
কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
রুশ প্রেসিডেন্টের সঙ্গে ৯০ মিনিট কী কথাবার্তা হল, সেই বিষয়ে নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের কাছে মজুত থাকা ইউরেনিয়াম নেওয়ার জন্য তৈরি রাশিয়া। সেই প্রস্তাব দিয়েছেন ট্রাম্পকে। তবে ট্রাম্প দাবি করেছেন, তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার তাঁরা যুক্ত হতে চান।” তার জন্য আমেরিকার সাহায্য প্রার্থনা করেন। কিন্তু, উল্টে রাশিয়াকেই চাপ দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি চাইবেন তাঁর রুশ প্রতিপক্ষ যেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ এবার বন্ধ করুক। সেটাই তাঁর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
তবে, ট্রাম্প প্রথম থেকে দাবি করে আসছেন, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের বিরুদ্ধেই তাঁদের এই যুদ্ধ। যতক্ষণ পর্যন্ত ইরান পারমাণবিক চুক্তিতে সাক্ষর না করছে বা রাজি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ়ে নৌ-অবরোধ বাড়বে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ট্রাম্প বলেন, “আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না।” এর আগেও ইউরেনিয়াম নিয়ে একই প্রস্তাব দিয়েছিল রাশিয়া। এবার পুতিন নিজেই সেই প্রস্তাব রাখেন। কিন্তু প্রতিবারের মধ্যে এবারও তা নাকচ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
ইরানে কত পরিণাম ইউরেনিয়াম রয়েছে
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী,ইরানের কাছে ২২ হাজার পাউন্ড বা ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়াম জমা রয়েছে। ওই পরিমাণ ইউরেনিয়ামের থেকে নিয়ে নিতে চায় রাশিয়া।