রাজ্য মন্ত্রিসভার দফতর বণ্টন ঘোষণা, গুরুত্বপূর্ণ দায়িত্বে কারা? - 24 Ghanta Bangla News
Home

রাজ্য মন্ত্রিসভার দফতর বণ্টন ঘোষণা, গুরুত্বপূর্ণ দায়িত্বে কারা?

Spread the love

নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় স্বাস্থ্য, অর্থ, শিক্ষা ও শিল্প-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কলকাতা: রাজ্য বিজেপি সরকারের (BJP Government) নতুন মন্ত্রিসভার দফতর বণ্টন সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গত ১ জুন রাজভবনে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। এবার তাঁদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শারদ্বত মুখোপাধ্যায়কে। অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদে রয়েছেন স্বপন দাশগুপ্ত। শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব পেয়েছেন তাপস রায়। স্কুলশিক্ষা দফতরের দায়িত্বে থাকছেন দীপক বর্মন, আর উচ্চশিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে।

Read More: ওড়িশার মুখ্যমন্ত্রীর অনুরোধে শুভেন্দুর হাতে ঘুচল দিঘার জগন্নাথ মন্দিরের ধাম তকমা

পরিবেশ ও বন দফতরের দায়িত্বে থাকছেন মনোজ ওঁরাও। পরিবহণ ও শ্রম দফতরের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিং। এছাড়াও সূত্রের খবর, পর্যটন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে শংকর ঘোষকে। কৃষি দফতরের দায়িত্ব পাচ্ছেন দুধকুমার মণ্ডল।

নতুন সরকারের মন্ত্রিসভায় দফতর বণ্টন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ দফতরগুলিতে কোন মন্ত্রী কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারেন, এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নতুন সরকারের পরিকল্পনা কী হয়, তা নিয়েই বাড়ছে আগ্রহ।

উল্লেখ্য, গত ১ জুন রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৫ জন মন্ত্রী শপথ নেন। রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। এরপর থেকেই দফতর বণ্টন নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *