অশান্তিতে ইউএপিএ? সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট
এই সময়: এ বছরের গোড়ায় মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তিতে রাজ্যের নতুন সরকারের কী অবস্থান, তা জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ–তে মামলার সিদ্ধান্ত নিয়েছিল এনআইএ। সেই ডিসিশনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় আগের সরকার। এ নিয়ে বর্তমান সরকারের অবস্থান জানাতে হবে কাল, বৃহস্পতিবার পরবর্তী শুনানিতে।