চলতি সপ্তাহে মিলবে পেনশন, আশ্বাস মন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

চলতি সপ্তাহে মিলবে পেনশন, আশ্বাস মন্ত্রীর

Spread the love

এই সময়, বর্ধমান: চলতি সপ্তাহেই পেনশন পাবেন বর্ধমান পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে আলোচনার পরে মঙ্গলবার জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

বর্ধমান পুরসভায় অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা ৮৪০। দক্ষিণবঙ্গের অন্যান্য পুরসভার তুলনায় এখানেই সব থেকে বেশি অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন। সরকার বদলের পরে পুরকর্মীরা বেতন পেলেও, অবসরপ্রাপ্তদের পেনশন আটকে পড়ে। পুরসভা সূত্রের খবর, দু’মাসের পেনশন বাকি রয়েছে।

পুর ও নগরোন্নয়ন দপ্তরে পুরসভার নির্ধারিত ফান্ড আটকে থাকার কারণে পেনশন দেওয়া যায়নি বলে জানানো হয়েছে। পুর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে প্রাথমিক ভাবে ৩৪০ জনকে পেনশন দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি অবসরপ্রাপ্ত কর্মীদের একাধিক সংগঠন।

বিষয়টি মৌমিতা জানতে পেরে পুরমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সোমবার বর্ধমান দক্ষিণের বিধায়ক বলেন, ‘মন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। বর্ধমান পুরসভার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, চলতি সপ্তাহের মধ্যেই সবাই পেনশন পেয়ে যাবেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *