TMC News | মালদায় বেপাত্তা ‘তোলাবাজ’ কাউল্সিলার, টাকা ফেরত চাইতে থানায় অভিযোগ জানালেন ব্যবসায়ীরা
মালদায় ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলার অশোক সাহার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। দোকান দেওয়ার নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ। সেই টাকা ফেরত চাইতেই থানায় অভিযোগ দায়ের করলেন ব্যবসায়ীরা।