শরীর থেকে বেরোয় নীল আলো, অসাধারণ দেখতে এই সামুদ্রিক প্রাণীগুলি কিন্তু সেরা শিকারিও - 24 Ghanta Bangla News
Home

শরীর থেকে বেরোয় নীল আলো, অসাধারণ দেখতে এই সামুদ্রিক প্রাণীগুলি কিন্তু সেরা শিকারিও

Spread the love

সমুদ্র পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় জগতগুলোর একটি। এর গভীরে বাস করে এমন অসংখ্য প্রাণী, যাদের রং, আকৃতি ও আচরণ সবকিছু ভীষণ আকর্ষণীয়।

এমনই একটি প্রাণী হলো জাপানি ফায়ারফ্লাই স্কুইড। এটি জাপানের উপকূলে দেখা যায়। এরা ডিম পাড়ার সময় নীল আলো ছড়িয়ে সমুদ্রের জলকে আলোকিত করে তোলে। তাদের শরীরে শত শত আলোক উৎপাদনকারী অঙ্গ থাকে। যখন এগুলি একসঙ্গে জ্বলে উঠে, তখন এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি হয়।

ফ্ল্যামবয়ান্ট কাটলফিশ, এই প্রাণী নিজেদের উজ্জ্বল রং এবং রং পরিবর্তনের অসাধারণ ক্ষমতার জন্য বিখ্যাত। সমুদ্রের জলে এরা ঘন ঘন নিজেদের শরীরের রং পরিবর্তন করে। ডুবুরিদের কাছেও এরা অত্যন্ত জনপ্রিয়।

সমুদ্রের আরও এক অনন্য সৌন্দর্য হলো নুডিব্র্যাঙ্ক। এটি এক ধরনের সামুদ্রিক শামুক। এদের উজ্জ্বল রঙ ও অদ্ভুত আকৃতি এতই সুন্দর যে অনেকেই তাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে গণ্য করেন।

ম্যান্ডারিন মাছ হলো নীল, কমলা ও সবুজ রঙের অপূর্ব মিশ্রণে তৈরি এক জলজ প্রাণী। সূর্যাস্তের সময় এরা ঝাঁকে ঝাঁকে সমুদ্রের জলে দল বেধে ভেসে বেড়ায়। দেখে মনে হয় যেন সমুদ্রের নীচে এক রঙিন উৎসব চলছে।

লায়নফিশ দেখতে যতটা সুন্দর, ততটাই বিপজ্জনক। এর পাখনার মধ্যে থাকা বিষাক্ত কাঁটা খুবই ভয়ঙ্কর। বিভিন্ন রঙে পাওয়া যায় এই লায়নফিশ।

অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া যায় লিফি সি ড্রাগন, যার শরীরে পাতার মতো ঝালর রয়েছে। এগুলির সাহায্যে এই জলজ প্রাণী সমুদ্রে আগাছার মধ্যে লুকিয়ে থাকে।

রিবন ইল, নামেই যেন বলে দেওয়া আছে শরীরের আকৃতি। নীল ও হলুদ রঙের ফিতার মতো দেখতে এই সামুদ্রিক প্রাণী।

আরও একটি অদ্ভুত দেখতে প্রাণী হলো সি স্যাফায়ার। এই ছোট প্রাণীর শরীরে সূর্যের আলো পড়লেই রামধনুর মতো ঝলমল করে। আবার মুহূর্তে মধ্যেই সেই আলো অদৃশ্য হয়ে যায়।

গভীর সমুদ্রের আরও একটি শিকারি জলজ প্রাণী হলো ব্লু ড্রাগন সি স্লাগ। এরা দেখতে ছোট হলেও খুবই বিষাক্ত। এরা শিকার করে কোনও বিষাক্ত প্রাণী খেয়ে তাদের বিষ নিজের শরীরেই জমা রাখে।

প্রবালের মধ্যে থাকে এমন একটি জলজ প্রাণী হলো ক্রিসমাস ট্রি ওয়ার্ম। এরা সমুদ্রে প্রবালদ্বীপের মধ্যে থাকে। এদের মাথায় একটি রঙিন অংশ আছে, যা অনেকটা মুকুটের মতো দেখতে হয়।

এসব প্রাণী যেন প্রমাণ করে যে সমুদ্র শুধু জীবনের আধারই নয় বরং প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম। এইসব জলজ প্রাণীদের রঙ, আলো, শরীরের আকৃতি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর গভীরে এখনও কত অজানা সৌন্দর্য লুকিয়ে রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *