Voter Card: SIR বিতর্কের মাঝেই বাংলার ৫০০ ভোটার কার্ড বাতিল - Bengali News | Voter card: 500 voter cards in Bengal cancelled amid SIR controversy - 24 Ghanta Bangla News
Home

Voter Card: SIR বিতর্কের মাঝেই বাংলার ৫০০ ভোটার কার্ড বাতিল – Bengali News | Voter card: 500 voter cards in Bengal cancelled amid SIR controversy

Spread the love

কলকাতা:  SIR বিতর্কের মাঝেই বাংলায় বাতিল হয়ে গেল ৫০০ ভোটার কার্ড। CEO দফতর সূত্রে জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই বাংলাদেশি। কিন্তু তাঁদের এদেশের ভোটার কার্ড ছিল।

বিহারে SIR শুরুর পর থেকেই তৎপর ফরেনার্স রিজিওনাল রেজিষ্ট্রেশন অফিস। ইতিমধ্যেই ভুয়ো ভোটারের একাধিক অভিযোগ উঠেছে। যে সমস্ত এলাকায় ইমিগ্রেশন আধিকারিকরা রয়েছেন, তাঁরা খতিয়ে দেখছেন ভোটার কার্ড।  জানা যাচ্ছে, গত তিন মাসে এরকম পাঁচশো জনের ভোটার কার্ড পাওয়া গিয়েছে, যাঁরা আদতে বাংলাদেশি, কিন্তু তাঁদের এদেশের ভোটার কার্ড রয়েছে। বিমানবন্দর, বনগাঁ-সহ একাধিক জায়গায় ইমিগ্রেশন আধিকারিকরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন। এই ধরনের ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য তাঁরা নির্বাচন কমিশনের কাছে জমা করছেন। কমিশন সব খতিয়ে দেখে বাংলাদেশি হিসাবে চিহ্নিতদের ভোটার কার্ড বাতিল করেছে। শুক্রবারও এরকম দুজনের ভোটার কার্ড পাওয়া গিয়েছে, যাঁরা আদতে বাংলাদেশি।

এদিন দুজনের তথ্য মুখ্যসচিবকে দেয় কমিশন। দুজনের কাছেই ভুয়ো ভোটার কার্ড ছিল। কমিশন সূত্রে খবর, যাঁদের এখনও  পর্যন্ত ভোটার কার্ড বাতিল করা হয়েছে, তাঁরা আর অন্য কোনও দেশের নয়, কেবল বাংলাদেশেরই বাসিন্দা। এই বিষয়টি কমিশন আরও গুরুত্ব দিয়ে দেখছে।

এমনিতেই SIR বিতর্কে তপ্ত রাজ্য। বিহারের পর বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। নবান্নের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়েছে, রাজ্য এখন SIR-র জন্য প্রস্তুত নয়। এবার বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন ভোটারের নাম বাদ দিতে দেবেন না বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *