প্রকৃতির বাধা আর শত্রুর চোখ রাঙানিকে বুড়ো আঙুল ভারতের! ইতিহাস গড়ল জ়োজিলা টানেল, সারা বছর যুক্ত থাকবে লাদাখ
শুধু পাকিস্তান নয়, ২০২০ সালে পূর্ব লাদাখে চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার পর এই প্রকল্পের গুরুত্ব আরও বেড়েছে। লাদাখ ও সিয়াচেনে মোতায়েন ভারতীয় সেনাদের জন্য শ্রীনগর-লেহ হাইওয়ে হলো মূল লাইফলাইন। যদিও এখনও টানেলের ভিতরের লাইনিং, আলো, বায়ু চলাচল ব্যবস্থা, বৈদ্যুতিক ও নিরাপত্তা সংক্রান্ত কিছু কাজ বাকি রয়েছে। তবে সবচেয়ে কঠিন ধাপ শেষ। তাই কার্গিল, দ্রাস ও লেহ-র মানুষের কাছে এটি শুধু একটি টানেল নয়, বছরের পর বছর ধরে চলা বিচ্ছিন্নতার অবসানের প্রতীক। আর ভারতের কাছে এটি নিরাপত্তা ও সংযোগের এক নতুন ইতিহাস।