গড় মান্দারণ পর্যটনকেন্দ্রের খোলনলচে বদলের ভাবনা - 24 Ghanta Bangla News
Home

গড় মান্দারণ পর্যটনকেন্দ্রের খোলনলচে বদলের ভাবনা

Spread the love

প্রশান্ত দিগারের বিরুদ্ধে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন নির্মল মাজি। ভোটের প্রচার চলাকালীন গড় মান্দারণে তাঁর হাতি, হরিণ ছাড়ার প্রতিশ্রুতি ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। এ বিষয়ে এ দিন প্রশান্ত বলেন, ‘নির্মল মাজি সব পাগলের প্রলাপ বকে গিয়েছেন।হাতি ছাড়বেন, হরিণ ছাড়বেন। হেভিওয়েট সব প্রতিশ্রুতি। কিন্তু মানুষ বুঝে গিয়েছিলেন, এ সব ভোটের আগে পাগলের প্রলাপ। আমরা এ রকম মিথ্যা প্রতিশ্রুতি দিই না। যেটা করব, সবাই দেখবেন। আমি আমার উপরের নেতৃত্ব ও মুখ্যমন্ত্রীকে জানাব, যাতে এই গড় মান্দারণকে সাজানো যায়। অন্তত একটা মনোরম পরিবেশ গড়ে। তোলা যায়, যাতে মানুষ এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। তবে আগে থেকে উচ্চ পর্যায়ের কোনও প্রতিশ্রুতি দেবো না। যা করার, কাজেই করে দেখাব। পাশাপাশি, জেলা পরিষদের সঙ্গেও আমরা আলোচনা করব। যে নিয়ম রয়েছে, সেটাই থাকবে। তবে আশা করছি, আগামী দিনে একটা অত্যাধুনিক পর্যায়ের পর্যটনকেন্দ্রে পরিণত করতে পারব গড় মান্দারণকে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *