ইস্তফা নয়, কাজ চালিয়ে যেতে চাইছেন সভাপতি
এই সময়, মেদিনীপুর: রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও পুরসভার জনপ্রতিনিধিরা ইস্তফা দিচ্ছেন। সেই আবহে ‘ব্যতিক্রমী’ সিদ্ধান্ত নিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের চিত্ত গরাই। তিনি বলছেন, ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু পঞ্চায়েতের কাজে তো কোনও বাধা তৈরি হয়নি। তাই জনগণের স্বার্থে পঞ্চায়েত সমিতির কাজ চালিয়ে যাওয়াই আমার লক্ষ্য। কেশপুরের উন্নয়ন থমকে যাক, তা আমরা চাই না। প্রয়োজনে সরকার পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কাজ করা হবে। কিন্তু সাধারণ মানুষের পরিষেবা বন্ধ রাখা যাবে না।’