Supreme Court: বাজারে স্ত্রীয়ের কোটি টাকা ঋণ! সেই দেনাও মেটাতে হবে স্বামীকে? বড় রায় সুপ্রিম কোর্টের - Bengali News | Supreme Court Veridicts For Husband is Liable for Wife Stock Market debt - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: বাজারে স্ত্রীয়ের কোটি টাকা ঋণ! সেই দেনাও মেটাতে হবে স্বামীকে? বড় রায় সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court Veridicts For Husband is Liable for Wife Stock Market debt

Spread the love

নয়াদিল্লি: স্ত্রীয়ের দেনা মেটানোর দায় কার? স্বামীর নাকি খোদ স্ত্রীয়ের? সোমবার এমনই মামলায় রায় শোনাল শীর্ষ আদালত। যার জেরে রীতিমতো মাথায় হাত একাংশের।

সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি সন্দীপ মেটার বেঞ্চে ওঠে এই মামলাটি। জানা যায়, ওই দম্পতি উভয়েই শেয়ার বাজারে বিনিয়োগ করতেন। তবে শেয়ার বাজারের উত্থান-পতনের জেরে বাজারে বেড়ে যায় স্ত্রীয়ের ঋণ। তবে আর্বিট্রাল ট্রাইব্যুনাল থেকে স্বামী-স্ত্রী দু’জনকেই ঋণী দেখালে মামলা গড়ায় আদালতে।

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলা আবেদনকারী ওই দম্পতির দু’টি ভিন্ন ট্র্যাডিং অ্যাকাউন্ট ছিল। তবে মৌখিক চুক্তিতে যৌথ ভাবেই সেই দু’টি অ্যাকাউন্ট চালাতেন তারা। চলতি কয়েক মাস ধরে শেয়ার বাজারে টানা উত্থান-পতনে অনেকটা ক্ষতি হয় স্ত্রীয়ের। আর তখনই ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি।

জানা যায়, শেয়ার বাজারের ব্যবসায় স্ত্রীর ক্ষতিপূরণের জন্য স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়। তখনই কেন স্ত্রীয়ের পরিবর্তে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে, সেই প্রশ্ন তুলে ট্রাইব্যুনালে গিয়ে দ্বারস্থ হন স্বামী। কিন্তু সেখান থেকে বলা হয়, এই ঋণের দায় তাদের দু’জনেরই।

ট্রাইব্যুনালের দাবির ভিত্তিতে আদালতে মামলা করেন সেই শেয়ার কারবারি স্বামী। তবে এদিন ট্রাইব্যুনালের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের সাফ মন্তব্য, স্বামীকে ৯ শতাংশ বার্ষিক সুদের সঙ্গে ১ কোটি ১৮ লক্ষ ৫৮ টাকা দেনা শোধ করতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *