সিলিকন ভ্যালির ‘আম্রপালী’ মেইডা মারেক, কেন ঘণ্টায় ৩,৫০০ ডলার দিতে রাজি হন প্রযুক্তি দুনিয়ার হর্তাকর্তারা?
তবে শুধু মেইডা নন, আরও অনেকে আছেন। এডা হপার (নাম পরিবর্তিত) সিলিকন ভ্যালির রসিকজনের কাছে পরিচিত নাম। তিনি বলছেন, ‘AI নিয়ে কিছু লিখলেই প্রযুক্তি জগতের অনেকে অবাক হয়ে যান। তুমি GPU কী জানো? ওহ মাই গড!’ ঘণ্টায় ৫ হাজার ডলার চার্জ করেন হপার। টালিয়া সেবল আবার রাতভর AI আর সাপ্লাই চেইন নিয়ে কথা বলতে পারেন। ডানজিয়ন্স অ্যান্ড ড্রাগনস (ফ্যান্টাসি রোল-প্লেয়িং গেম)তাঁর সবচেয়ে প্রিয়।
ইন্টারনেটে সরাসরি যৌনকর্মী বলেই নিজের পরিচয় দেন এয়েলা (নাম পরিবর্তিত)। নিজের ব্যক্তিগত সম্পর্ককেও ডেটা সায়েন্সের চোখ দিয়ে দেখেন তিনি। এয়েলার দাবি, ‘যে সব এসকর্ট সুললিত কিন্তু জটিল ভাষায় কথা বলতে পারেন, তাঁদের চাহিদা আর পারিশ্রমিক বেশি হয়।’ ঘণ্টায় ৩ হাজার ডলার চার্জ তাঁর। ডেটা সায়েন্সের চোখে শুধু প্রেমিককে নয়, ক্লায়েন্টকেও দেখেন তিনি।