একদম কমে গিয়েছে শাওয়ারের জলের গতি? প্লাম্বার ডাকার আগে নিজেই এই দেখে নিন এগুলি
আর কী করবেন?
যদি এতেও সমস্যার সমাধান না হয়, তাহলে ড্রেন বা পাইপলাইনের অবস্থাও পরীক্ষা করা উচিত। অনেক সময় চুল, সাবানের আস্তরণ এবং অন্যান্য ময়লা জমে জলের প্রবাহে বাধা সৃষ্টি করে। প্লাঞ্জার বা উপযুক্ত পাইপ ক্লিনার ব্যবহার করে পাইপ পরিষ্কার করলে উপকার মিলতে পারে।
এছাড়া অনেক বাড়িতে ওয়াটার প্রেসার রেগুলেটর লাগানো থাকে। এর সেটিং ভুলবশত কমে গেলে শাওয়ারের জলের চাপও কমে যেতে পারে। তাই রেগুলেটর সঠিক ভাবে সেট করা আছে কি না, সেটিও দেখে নেওয়া দরকার।
নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন গুরুত্বপূর্ণ?
নির্দিষ্ট সময় অন্তর শাওয়ার হেড ভিনিগার দিয়ে পরিষ্কার করার অভ্যাস করলে এই ধরনের সমস্যা অনেকটাই এড়ানো যায়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে শাওয়ারের জলের প্রবাহ স্বাভাবিক থাকে এবং দীর্ঘদিন ভালো ভাবে কাজ করে।
এসব উপায় চেষ্টা করার পরও যদি জলের চাপ না বাড়ে, তাহলে পাইপলাইন, ভালভ বা মূল জল সরবরাহ ব্যবস্থায় কোনও প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে। সেক্ষেত্রে একজন দক্ষ প্লাম্বারের সাহায্য নেওয়াই সবচেয়ে ভালো সমাধান।