ঘুঁটি সাজাচ্ছে দুই পক্ষই, লোকসভায় তৃণমূলের ভাঙন কি নিশ্চিত? | Is a TMC Split in Lok Sabha Inevitable? Both Camps Intensify Efforts
ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে রবিবার রাজধানীতে পা রেখেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে তৃণমূল সুপ্রিমো একাধিক সাংসদকে ফোন করেছেন বলে সূত্রের খবর। মমতা শিবির মনে করছে, মুসলিম সাংসদরা ছাড়াও প্রায় ১৩ জন লোকসভার সাংসদ পাশে আছেন।
রবিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দিল্লি পৌঁছেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ও। এছাড়াও একাধিক বিক্ষুব্ধ সাংসদ আগে থেকেই দিল্লিতে আছেন। কাকলির নেতৃত্বেই বিক্ষুব্ধ সাংসদরা লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে যেতেন বলে জানা গিয়েছিল। কিন্তু সূত্রের খবর, দলত্যাগ বিরোধী আইন এড়াতে যে সংখ্যা প্রয়োজন, তা জোগাড় না হওয়া পর্যন্ত তাড়াহুড়ো করবে না বিক্ষুব্ধ গোষ্ঠী।