Mamata Banerjee in Red Road: অভিষেককে সঙ্গে নিয়ে রেড রোডে ইদের নমাজ পর্বে যোগদান মমতার, কী বার্তা মুখ্যমন্ত্রীর? – Bengali News | Mamata banerjee lash out on bjp cpim from red road namaz programme
রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: facebook
কলকাতা: ‘আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয়’, সোমবার ইদের সকালে রেড রোডে গিয়ে সাফ বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন শহরের প্রাণকেন্দ্র নমাজ পড়তে আসা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তারপর ওঠেন মঞ্চে। গোটা পর্বে মুখ্যমন্ত্রীর পাশে থাকতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
এদিন রেড রোডের মঞ্চ থেকে রাজ্যের দুই বিরোধী দলের বিরুদ্ধে তির ছোড়েন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘রাম-বাম আমাকে প্রশ্ন করেছিল, আপনি কি হিন্দু? আমি উত্তর দিয়েছি, আমি হিন্দু, মুসলিম, শিখ ও দিনশেষে ভারতীয়। এরা কী চায়? শুধু বিভাজনের রাজনীতি করে। আমার নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি।’
