সৌদির মাটিতে দাঁড়িয়ে যুদ্ধবিধ্বস্ত ইরানকে অর্থ সাহায্যের ‘খেসারত’, আটক উত্তরপ্রদেশের দুই যুবক
পরিবার সূত্রে জানা গিয়েছে, মার্চের মাঝামাঝি তাঁদের ছেলেদের কিছু টাকা পাঠাতে বলেছিলেন জাফরের মা। তাঁর ইচ্ছা ছিল, আমেরিকা আর ইজ়রায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানকে অর্থ সাহায্য করবেন। সেই সময়ে কাশ্মীরি মুসলিমদের একটা অংশ ইরানের জন্য অনুদান তুলছিলেন। জাফর অবশ্য মাকে জানিয়েছিলেন, চিন্তার কিছু নেই। তিনি নিজেই ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। সেই মতো জাফর ভাই রহিবের ফোন থেকে তিনি ২০০ সৌদি রিয়াল পাঠিয়েও দেন বলে দাবি পরিবারের।