ভারতে বর্ষার বিন্যাস পাল্টাচ্ছে ‘কোল্ড ব্লব’
এর প্রভাবে বায়ুমণ্ডলের আর্দ্রতা উত্তর-পশ্চিম ভারতের দিকে বেশি সরে যায়, একই সঙ্গে অন্য কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টির আবহাওয়া– ব্যবস্থা গঠনের সম্ভাবনাও কমে।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত কয়েক বছরে ভারতে মৌসুমি বায়ুর আচরণে যে পরিবর্তন দেখা গিয়েছে, এই ব্যাখ্যাটি তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। যখন বৃহৎ পরিসরের বায়ুপ্রবাহের ধরন ছোট পরিসরের আবহাওয়া–ব্যবস্থার বিকাশকে বাধা দেয়, তখন তাকে বলে ‘ব্যারোট্রপিক গভর্নর মেকানিজ়ম’। এই মেকানিজ়ম ইদানীং ভারতের মতো বিশ্বের মধ্য-অক্ষাংশীয় অঞ্চলগুলোয় ঝড়ের কার্যকলাপ বাড়ার কারণ ব্যাখ্যা করতেও সাহায্য করে।