গভীর রাতে পাবে একক অভিযান ‘ধুরন্ধর’ তরুণী DCP-র! ফাঁস সেক্স র্যাকেট, গ্রেপ্তার ৯
ছদ্মবেশে DCP-র একাকী অভিযান
পুলিশি সূত্রে জানা গিয়েছে, কুকাতপল্লির নামী ডান্স বার, ‘কিংস অ্যান্ড কুইন্স পাব’-এ দীর্ঘদিন ধরেই এই বেআইনি কারবার চলছিল। পাবটি স্থানীয় স্তরে ‘ক্লাব মস্তি’ নামে পরিচিত। সম্প্রতি পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, সেখানে সাধারণ ব্যবসার আড়ালে নাবালকদের মদ পরিবেশন এবং বহিরাগত মহিলাদের এনে দেহব্যবসার আসর বসানো হচ্ছে।
এর পরে অপরাধীদের হাতেনাতে ধরতে DCP রীতি রাজ নিজেই ছদ্মবেশ ধারণ করার অভিনব ছক কষেন। পুলিশি সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে সাধারণ এক কাস্টমার বা খদ্দের সেজে ওই পাবে গিয়েছিলেন তিনি।
আর পাঁচজন সাধারণ গ্রাহকের মতোই ক্লাবের অন্দরের গতিবিধি, মহিলাদের গতিপ্রকৃতি এবং নিয়মের তোয়াক্কা না করে কী ভাবে সেখানে অনৈতিক কারবার চলছে, তা নিজে দাঁড়িয়ে থেকে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বুঝে এবং হাতে অকাট্য প্রমাণ আসতেই তিনি বাইরে অপেক্ষায় থাকা বিশাল পুলিশ বাহিনীকে সঙ্কেত দেন। সবুজ সঙ্কেত পাওয়া মাত্রই তাঁর টিম ওই পাবে সারপ্রাইজ রেইড করে অর্থাৎ, আকস্মিক ভাবে হানা দেয়।