Firhad Sister got threat: 'আপনার দাদা বাঁচাতে পারবে তো?' মেয়র পদ থেকে ইস্তফার পরই ববির বোনের কাছে হুমকি ফোন,কার দিকে আঙুল উঠল জানেন? | Threat called get by kolkata port mla Firhad hakim's sister - 24 Ghanta Bangla News
Home

Firhad Sister got threat: ‘আপনার দাদা বাঁচাতে পারবে তো?’ মেয়র পদ থেকে ইস্তফার পরই ববির বোনের কাছে হুমকি ফোন,কার দিকে আঙুল উঠল জানেন? | Threat called get by kolkata port mla Firhad hakim’s sister

Spread the love

গীতি হাকিম, ফিরহাদ হাকিমের বোনImage Credit: Tv9 Bangla

কলকাতা: সদ্যই মেয়র পদ ছেড়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর তার এক সপ্তাহও গেল না, হুমকি ফোন ঢুকতে শুরু করল ববি হাকিমের পরিবারে। জানা যাচ্ছে, দুর্গা পূজা কমিটির দ্বন্দ্বের জেরে প্রাণনাসের হুমকি পেয়েছেন ববি হাকিমের বোন গীতি হাকিম। এই ঘটনার পর আতঙ্কিত ববির বোন। শীঘ্রই আইনের দ্বারস্থ হচ্ছেন গীতি এবং তাঁর আইনজীবী।

ফিরহাদ হাকিমের বোনের কী অভিযোগ?

ফার্ন রোডের একটি দুর্গা পুজো কমিটির সম্পাদক ছিলেন গীতি। ওই কমিটির কিছু গচ্ছিত টাকা নিয়ে স্থানীয় পুরমাতা সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে ঝামেলা বাধে তাঁদের। গীতির অভিযোগ, স্থানীয় থানার অফিসার ইনচার্জ এবং কাউন্সিলরের যোগসাজসে পূজা কমিটির এক সদস্য সরকারি অনুদান পাওয়ার পোর্টালে ঢুকে গীতিকে এড়িয়ে চেক তোলেন ।

এই ঘটনার পর গীতি সংশ্লিষ্ট কমিটির টাকা ব্যাঙ্কে ফ্রিজ় করে দেন। তাঁর আরও দাবি,সুদর্শনার অনুগামীরা গচ্ছিত টাকা থেকে দু’লক্ষ টাকা চাইছেন তাঁর কাছ থেকে।এরপর মেয়র পদ থেকে ববি হাকিম পদত্যাগ করার পর শনিবার থেকে ফের উড়ো ফোন আসে গীতির কাছে। টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের। আর টাকার প্রসঙ্গ উঠতেই গীতির সন্দেহ গাঢ় হয়েছে যে সুদর্শনার লোক জনই রয়েছে এর পিছনে।

গীতি হাকিম কী কী বললেন?

তিনি বলেন, “শনিবার সকাল থেকে বলছে আপনার দাদা আপনাকে বাঁচাতে পারবে তো? আমি বললাম আপনি কে ভাই? আমি তো কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নয়। আমার দাদার সঙ্গে তো লেনা-দেনাই নেই। তখন ফোনের ওপার থেকে বলছে, আমরা বাড়ি ঘেরাও করব। আমি তখন বললাম, হতে পারে উনি আমার দাদা কিন্তু উনি এইসবে থাকেও না আর আমিও তো কোনওদিন দাদার সঙ্গে রাজনীতি করিনি। পরে বুঝলাম পুরোটা পুজোর ব্যাপার।”

সুদর্শনা মুখোপাধ্যায় কী কী বললেন?

কাউন্সিলর পাল্টা টিভি ৯ বাংলাকে বলেন, “পাঁচ বছর আমার সঙ্গে গীতি হাকিমের দেখা হয়নি, কথা হয়নি, হোয়াটস অ্যাপ হয়নি। আগে উনি এই অভিযোগ প্রমাণ করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *