Fifa World Cup: প্রস্তুতি ম্যাচে মারামারি, চিলির বিরুদ্ধে সহজ জয় রোনাল্ডোদের! | Portugal beats Chile by 2 1 in the friendly match of FIFA World Cup 2026 - 24 Ghanta Bangla News
Home

Fifa World Cup: প্রস্তুতি ম্যাচে মারামারি, চিলির বিরুদ্ধে সহজ জয় রোনাল্ডোদের! | Portugal beats Chile by 2 1 in the friendly match of FIFA World Cup 2026

Spread the love

প্রস্তুতি ম্যাচে গোলহীন রোনাল্ডো।Image Credit: Getty Images

কলকাতা : ফুটবলের ম্যাচ হবে আর ঝামেলা হবে না, তা কি হয়? পর্তুগাল বনাম চিলির ম্যাচে খেলা বন্ধ হয়ে একপ্রকার হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল ম্যাচ। এর ফলে ম্যাচ যেমন কিছুক্ষন বন্ধ রইল, তেমনই দুই দলের খেলোয়াড়দের লাল কার্ড দেখতে বাধ্য হলেন রেফারি। পর্তুগাল ও চিলি – দুই দলের খেলোয়াড়রাই দেখলেন লাল কার্ড। তবে দিন শেষে ম্যাচ জিতল পর্তুগালই। ২-১ গোলে ম্যাচ পকেটে পুরলেন রোনাল্ডোরা।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল পর্তুগাল। প্রথমার্ধের শেষ দিকে হঠাৎ সাইডলাইনে ধরে শুরু হয় দুই দেশের খেলোয়াড়দের তর্কাতর্কি। চিলির ফিলিপে ফার্নান্দেজ ও পর্তুগালের জোয়াও ক্যানসেলোর মধ্যে হতে থাকা তর্ক থামাতে ছুটে যান দুই দেশের খেলোয়াড়রা। এমতাবস্থায় চিলির খেলোয়াড় ইভানের গলা চেপে ধরেন পর্তুগালের রাফায়েল লিয়াও। তাঁর ধাক্কায় পরে গিয়ে ইভান অভিযোগ করেন, লিয়াও তাঁকে চড় মেরেছেন। এরপরেই রেফারি সেখানে গিয়ে দুজনকেই লাল কার্ড দেখায়। তবে শোনা গিয়েছে চড় মারার কারণে লিয়াওকে বড় মাপের শাস্তি দিতে পারে ফিফা।

যদিও এই ম্যাচে জিতে গিয়েছে পর্তুগাল। ৫৮ মিনিটে গঞ্জালো গুয়েডেস ১-০ এগিয়ে দেন পর্তুগালকে। ৭৫ মিনিটে ব্রুনোর গোল ব্যবধান বাড়িয়ে দেয় পর্তুগালের। ৯০+২ মিনিটে লুকাস কেপেডা ১ গোল করলেও এই ম্যাচ জিতেই মাঠ ছাড়ল পর্তুগাল। এই ম্যাচে প্রথমার্ধে খেললেও গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী ১৭ জুন কঙ্গোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। তাদের বাকি ম্যাচগুলি হল বনাম উজবেকিস্তান (২৩ জুন) ও বনাম কলম্বিয়া (২৮ জুন)। প্রথম দুটি ম্যাচ ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হলেও একমাত্র কলম্বিয়ার ম্যাচটি ভোর ৫টা নাগাদ শুরু হবে। তবে সব নজর এখন ক্রিশ্চিয়ানোর দিকে। তিনি কি আদৌ নিজের শেষ বিশ্বকাপে ট্রফি পাবেন? এই প্রশ্নই ঘুরছে বিশ্ব ফুটবল মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *