West Bengal Election 2026 Live: রাত পোহালেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট! যে কোনও পরিস্থিতির জন্য পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ

Live Assembly Election 2026 News Updates in Bengali: অবশেষে কাটতে চলছে এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জটিলতা। আগামী ২৩ মার্চ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। তার আগে স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে সব জেলা শাসকদের সতর্ক থাকার নির্দেশ। বেশি সংখ্যক লোকের জমায়েত চলবে না। পুলিশ-প্রশাসনকে তৈরি থাকতে হবে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে। এসেছে এমন নির্দেশ। খবর সামনে আসতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে পুরোদমে। এখনও পর্যন্ত কত বিবেচনাধানী নামের নিষ্পত্তি হয়েছে? কত বাকি? কী জানাচ্ছে কমিশন? কবে বের হতে পারে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট?