প্রস্তুতি ম্যাচেও মাঠে নামলেন না মেসি, আদৌ চোট সেরেছে? বিশ্বকাপে খেলতে পারবেন?
মেসিকে নিয়ে সতর্ক আর্জেন্তিনা শিবির
আর্জেন্তিনা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি কবে মাঠে ফিরবেন তা তাঁর শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করবে। চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা নিয়মিত তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনও তাড়াহুড়ো করতে চায় না দল।
আগামী মঙ্গলবার আলাবামার (Alabama) অবার্নে (Auburn) আইসল্যান্ডের (Iceland) বিরুদ্ধে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে বিশ্বকাপের আগে তাঁকে সম্পূর্ণ ফিট করে তোলাই এখন দলের প্রধান লক্ষ্য।
বিশ্বকাপের আগে বিশেষ নজরে মেসি
আর মাত্র তিন সপ্তাহ পর ৩৯ বছরে পা দেবেন মেসি। বয়সের কথা মাথায় রেখেই তাঁকে নিয়ে আরও বেশি সতর্ক আর্জেন্তিনা। গত বুধবার কানসাস সিটিতে (Kansas City) অনুশীলনের সময়ও দেখা যায়, দলের অন্য ফুটবলারদের পরে মাঠে আসেন তিনি। এর পর দলের মূল অনুশীলনের বাইরে আলাদা করে কিছু ফিটনেস অনুশীলন করেন।