পিৎজ়ার ‘ফাঁদ’ পেতে মাথায় গুলি, আমেরিকায় ফের খুন ভারতীয় যুবক! শিউরে উঠছে নেটপাড়া - 24 Ghanta Bangla News
Home

পিৎজ়ার ‘ফাঁদ’ পেতে মাথায় গুলি, আমেরিকায় ফের খুন ভারতীয় যুবক! শিউরে উঠছে নেটপাড়া

Spread the love

ফাঁদ পেতে পরিকল্পিত খুন?

আনশুলের পরিবার জানিয়েছে, প্রাথমিক ভাবে উচ্চশিক্ষার উদ্দেশ্যেই আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তিনি। গত চার বছর ধরে সেখানে এক বহুজাতিক সংস্থায় কাজ করতেন। অতিরিক্ত আয়ের জন্য সপ্তাহান্তে পার্ট-টাইম কাজ হিসেবে পিৎজ়া ডেলিভারি করতেন তিনি।

শনিবার রাতেও সেই কাজ করছিলেন। ফিলাডেলফিয়ার এক জায়গা থেকে পিৎজ়া ডেলিভারির অর্ডার এসেছিল। তিনি নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর পরেই কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনশুলের।

তাঁর বোন, তানভির অভিযোগ পিৎজা ডেলিভারির ভুয়ো অর্ডার দিয়ে তাঁর দাদাকে পরিকল্পিত ভাবে ডেকে আনা হয়েছিল এক পরিত্যক্ত এলাকায়। আসলে সেই অর্ডার খুনের ফাঁদ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *