এলাকায় থাকতে গেলেও দিতে হতো টাকা, মেমারিতে গ্রেপ্তার তৃণমূলের গফ্ফর - 24 Ghanta Bangla News
Home

এলাকায় থাকতে গেলেও দিতে হতো টাকা, মেমারিতে গ্রেপ্তার তৃণমূলের গফ্ফর

Spread the love

জুলুমবাজি করে টাকা নিতেন তৃণমূল নেতা। আর তা ফেরত চাইলেই কপালে জুটত মার। এমনই অভিযোগ মেমারি-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফ্ফর মল্লিকের বিরুদ্ধে। অভিযোগ, ২০২১ সালের পর থেকে এলাকায় কেউ ঘর ভাড়া নিয়ে বা জায়গা কিনে থাকতে চাইলেও মোটা অঙ্কের টাকা দিতে হতো তাঁকে। এমনকী এলাকায় থাকতে গেলেও টাকা দিতে হতো। এলাকার লোকজন জানান, তৃণমূল ক্ষমতায় থাকার সময়ে মুখ খোলার সাহস জোটাতে পারেননি। তবে পালাবদল হতেই থানায় অভিযোগ জানান। এর পরেই গ্রেপ্তার করা হয় গফ্ফরকে। দুর্নীতি, মারধর ও তোলাবাজির অভিযোগে রবিবার গফ্ফরকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *