রান্নার গ্যাসের দামে নতুন ঝটকা, মধ্যবিত্তের মাসিক বাজেটে বাড়তি বোঝা - 24 Ghanta Bangla News
Home

রান্নার গ্যাসের দামে নতুন ঝটকা, মধ্যবিত্তের মাসিক বাজেটে বাড়তি বোঝা

Spread the love

গৃহস্থের রান্নাঘরে ফের মূল্যবৃদ্ধির আগুন। দীর্ঘ তিন মাস পর বাড়ির রান্নার গ্যাসের দাম (Cylinder Price Hike) বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ৭ জুন (রবিবার) থেকে কার্যকর হওয়া …

গৃহস্থের রান্নাঘরে ফের মূল্যবৃদ্ধির আগুন। দীর্ঘ তিন মাস পর বাড়ির রান্নার গ্যাসের দাম (Cylinder Price Hike) বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ৭ জুন (রবিবার) থেকে কার্যকর হওয়া নতুন দামের ফলে ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৯ টাকা বেড়েছে। এর জেরে সাধারণ মানুষের মাসিক খরচ আরও বেড়ে গেল বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, কলকাতায় একটি গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম (Cylinder Price Hike) বেড়ে হয়েছে ৯৬৮ টাকা। দেশের অন্যান্য মহানগরেও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে একটি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখনও কলকাতাতেই গৃহস্থালির রান্নার গ্যাসের দাম সবচেয়ে বেশি। তবে স্বস্তির বিষয়, এদিন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম রয়েছে ৩২৫৫.৫০ টাকা। ফলে আপাতত হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর অতিরিক্ত চাপ পড়ছে না।

চলতি বছরের শুরু থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম (Cylinder Price Hike) ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাস থেকে প্রায় প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। তবে গৃহস্থালির সিলিন্ডারের ক্ষেত্রে মার্চ মাসের পর এই প্রথম মূল্যবৃদ্ধি ঘটল। এর আগে ৭ মার্চ রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছিল। সেই বৃদ্ধির মাত্র তিন মাসের মধ্যেই ফের ২৯ টাকা দাম বাড়ানো হল। পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম মোট ৮৯ টাকা বেড়েছে। ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর আর্থিক চাপ বাড়ছে। বিশেষ করে যেসব পরিবার মাসে একাধিক সিলিন্ডার ব্যবহার করেন, তাঁদের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ পরিবহণ ও উৎপাদন খরচ বেড়ে গেলে তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার উপরই এসে পড়ে। ফলে আগামী দিনে খাদ্যপণ্য এবং অন্যান্য পরিষেবার দামেও চাপ তৈরি হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *