ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন তৃণমূূল নেতাকে, ‘নব্য বিজেপি’-র বিরুদ্ধে অভিযোগ মঙ্গলকোটে - 24 Ghanta Bangla News
Home

ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন তৃণমূূল নেতাকে, ‘নব্য বিজেপি’-র বিরুদ্ধে অভিযোগ মঙ্গলকোটে

Spread the love

মিহিরের স্ত্রী তাপসী ঘোষ বলেন, ‘আমার স্বামীকে মারধর করছে জানতে পেরে ছুটে গিয়েছিলাম। ওরা আমাকেও মেরেছিল। আমরা স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল।’ তাপসীর দাবি, ‘নতুন বিজেপির লোকেরা এ কাজ করেছে। ওদের সকলকে চিনি। পুলিশেও জানিয়েছি।’ কিন্তু কারা ‘নব্য বিজেপি’, স্পষ্ট করেছেন মিহিরের ছেলে প্রবীর ঘোষ। বলেছেন, ‘বাবা যারা মেরেছে, ভোটেরও আগেও তারা তৃণমূল করত। ভোটের পরে হঠাৎ বিজেপি হয়ে গিয়েছে। তার পরেই বাবার উপর চড়াও হলো। মেরেও ফেলল। অভিযুক্তরা সকলেই বিজেপি করে। একেবারে যড়যন্ত্র করে খুন করা হয়েছে বাবাকে।’

ভোটের পরে রাজ্যে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনায় ‘চার ঘণ্টার বিজেপি’র হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, গত ৪ মে ভোটের ফলপ্রকাশের দিন দুপুর ১২টার পরে তৃণমূলের কিছু নেতা গেরুয়া আবির মেখে নিজেদের বিজেপির লোক বলে দাবি করে অশান্তি করেছেন। তাঁদের দলে তো কোনও ভাবে নেওয়া হবেই না, উল্টে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন শমীক। সে কথা মনে করিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে জেলা বিজেপির তরফে। নিহতের পরিবারও দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *