রহস্যের অন্তরালে নারীর প্রতিরোধের এক গল্প ‘ফুলপিসি ও এডওয়ার্ড’
দেবলীনা ঘোষ
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি মানেই সাধারণত সম্পর্ক, পরিবার আর আবেগের গল্প। তবে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এ সেই পরিচিত পরিসর ছেড়ে তাঁরা পা রেখেছেন রহস্য ও মনস্তাত্ত্বিক নাটকের জগতে। একটি পুরোনো জমিদারবাড়ি, এক অস্বাভাবিক মৃত্যু এবং তার সূত্র ধরে উন্মোচিত হতে থাকা বহু অন্ধকার সত্য— এই সব কিছুকে সঙ্গে নিয়ে এগোয় ছবির কাহিনি।