Local Train Cancel Sealdah line: শিয়ালদহ লাইনে বড় বিপত্তি, পরপর ট্রেন বাতিল | Many Local Train Cancel in Sealdah Devision Kolkata
কলকাতা: অফিস টাইমে বড় বিপত্তি। শিয়ালদহ লাইনে পরপর বাতিল ট্রেন। যার জেরে ভোগান্তিতে নিত্য যাত্রীরা। বিশেষ করে এই সময় অফিস করে বাড়ি ফেরেন অনেকে। সেই সময়ই ট্রেন বাতিল হওয়ায় কার্যত সমস্যার মুখে যাত্রীরা।
কেন সমস্যা?
রেল সূত্রে খবর, এ দিন সন্ধের পর থেকেই একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে বৃষ্টি। সেই সময়ই শিয়ালদহ মেন শাখার শিমুরালিতে ঝোড়ো হাওয়ার জেরে পড়ে যায় গাছ। একদম ট্রেনের তার ছিঁড়ে পড়ে রেল লাইনের উপরে। যার জেরেই ব্যহত ট্রেন পরিষেবা। আপাতত রানাঘাট-গেদে লাইনে যাবতীয় পরিষেবা বিঘ্নিত হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।