যে চিঠি নিয়ে এত বিতর্ক, সামনে এল অবশেষে… কারা ব্লক লেটারে লিখেছিলেন সে দিন?
রেজ়োলিউশনের কাগজে, যেখানে ৭০ জন বিধায়ক সই করেন, তার উপরে লেখা ছিল ‘নব নির্বাচিত প্রার্থীদের নিয়ে বিরোধী দলনেতা, উপনেতা ও মুখ্য সচেতক নির্বাচন সংক্রান্ত সভায় উপস্থিত সদস্যগণ।’ ব্লক লেটারে সই করেছেন মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, খড়্গপুরের দীনেন রায়, বোলপুরের চন্দ্রনাথ সিনহা, ক্যানিং পূর্বের বাহারুল ইসলাম, রতুয়ার সমর মুখোপাধ্যায়, উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এন্টালির সন্দীপন সাহা, চৌরঙ্গির নয়না বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য ভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা ব্লক লেটারে নাম লিখলেও নর্মাল সিগনেচারও করেন সেই সইয়ের নীচে। তবে ১৯ তারিখের সইয়ে তা ছিল না।