দুর্ঘটনায় হারিয়েছে চলার শক্তি, 'হাঁটতে চাই', কাতর আর্জি হরিপদর - 24 Ghanta Bangla News
Home

দুর্ঘটনায় হারিয়েছে চলার শক্তি, ‘হাঁটতে চাই’, কাতর আর্জি হরিপদর

Spread the love

দিগন্ত মান্না, কোলাঘাট

ভিন রাজ্যে সোনার কাজ করতেন। করোনার সময়ে সব বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরে আসতে হয় হরিপদ সামন্তকে। কোনওরকমে চলছিল। কিন্তু তার মাঝেই এক দুর্ঘটনায় বদলে যায় সব। করোনা রিপোর্ট পজি়টিভ আসায় সরকারি অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল দুই পরিযায়ী শ্রমিককে। কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে সেই অ্যাম্বুল্যান্স। মারা যান অ্যাম্বুল্যান্স চালক এবং করোনা আক্রান্ত এক ব্যক্তি। কিন্তু বেঁচে যান পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের হরিপদ। আঘাত এতটাই ছিল হাঁটাচলার শক্তি হারান। অর্থাভাবে বেশিদিন চিকিৎসা করাতে পারেননি। সামাজিক মাধ্যমে নিজের অবস্থা তুলে ধরে চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন হরিপদ। তাঁর আবেদন, তাঁর চিকিৎসার জন্য কিছু একটা করুক রাজ্যের নতুন সরকার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *