টলিপাড়ায় ‘থ্রেট’ কালচারের গুরু স্বরূপ গ্রেপ্তার, থানার বাইরে ‘চোর’ স্লোগান - 24 Ghanta Bangla News
Home

টলিপাড়ায় ‘থ্রেট’ কালচারের গুরু স্বরূপ গ্রেপ্তার, থানার বাইরে ‘চোর’ স্লোগান

Spread the love

টলিপাড়ায় ‘থ্রেট’ কালচার! একের পর এক কু-কীর্তিতে মুখ খুলেছেন কলাকুশলীরা! ভূরি ভূরি অভিযোগ রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার ‘কীর্তিমান’ স্বরূপকে গ্রেপ্তার করে police। হুমকি-শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার স্বরূপকে গ্রেপ্তার করা হলে রাতে নিউ আলিপুর থানার বাইরে ভিড় জমান বিজেপি কর্মীরা। ওঠে ‘চোর চোর’ স্লোগান। এ ছাড়াও খবর পেয়েই ডিম নিয়ে থানার বাইরে ভিড় জমান এলাকার স্থানীয় বাসিন্দারা! ভাঙচুর করা হয় স্বরূপের গাড়িও। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। ধৃত স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি ও অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ তুললেন সরকারি আইনজীবী। অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। কিন্তু এখনও কোনও অস্ত্র উদ্ধার হয়নি। এই কারণে কলকাতা পুলিশের তরফে হেফাজতে চাওয়া হয়েছিল স্বরূপ বিশ্বাসকে। আদালত স্বরূপ বিশ্বাসকে ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *