তারাতলার গোডাউন-বিপর্যয়ের অন্দরের কথা
নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার চর শম্ভুনগর চৌধুরী পাড়ার নির্মাণ শ্রমিক দুর্বাসা মল্লা নির্মাণস্থলে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরেছেন তিনি। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, কাজ চলাকালীন হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায় এবং তিনি জ্ঞান হারান। বর্তমানে মাথা ও কোমরের গুরুতর আঘাতে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় চিকিৎসা ও আর্থিক সহায়তার জন্য সরকারি সাহায্যের দাবি জানিয়েছে পরিবার।