দিল্লির হোটেলে রাঁধুনির গাফিলতিতেই ছড়ায় ভয়াবহ আগুন? গ্রেপ্তার ১ কর্মী - 24 Ghanta Bangla News
Home

দিল্লির হোটেলে রাঁধুনির গাফিলতিতেই ছড়ায় ভয়াবহ আগুন? গ্রেপ্তার ১ কর্মী

Spread the love

দিল্লির মালব্য নগরের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এল আরও এক তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হোটেলের নীচের তলায় থাকা রেস্তোরাঁর রান্নাঘরে কর্মরত এক রাঁধুনির অবহেলার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ৩ জুন সকালে দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকার ‘ফ্লোরিশ ইন স্টে’ নামের হোটেলে। ওই হোটেলের নীচের তলায় একটি রেস্তোরাঁ এবং উপরের তলাগুলিতে অতিথিশালা বা হোটেল ছিল। আগুন লাগার পরে মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। বহু মানুষ প্রাণ বাঁচাতে জানালা থেকে ঝাঁপ দিতে বাধ্য হন। স্থানীয় বাসিন্দারা রাস্তায় গদি ও ম্যাট্রেস বিছিয়ে অনেককে মৃত্যুর হাত থেকে বাঁচান।

কী ভাবে আগুন ছড়াল?

তদন্তকারী সংস্থার দাবি, রান্নাঘরে নিরাপত্তা বিধি মেনে কাজ করা হয়নি। রান্নার সময়ে অসাবধানতার কারণে আগুনের সূত্রপাত হয় এবং দাহ্য সামগ্রী থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন প্রথমে রেস্তোরাঁর অংশে সীমাবদ্ধ থাকলেও অল্প সময়ের মধ্যেই তা গোটা বিল্ডিংকে গ্রাস করে। সিঁড়িঘর এবং করিডর ধোঁয়ায় ভরে যাওয়ায় উপরের তলায় আটকে পড়েন বহু অতিথি।

পুলিশের মতে, রাঁধুনির ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে হোটেলের মালিকের বিরুদ্ধে নির্মাণে অনিয়ম, নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের নজরে রয়েছেন হোটেলের অ্যাকাউন্টও। যিনি এখন পলাতক। ওই পলাতক হিসাবরক্ষকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ওই হিসাবরক্ষক গত ১৫ বছর ধরে হোটেলটির মালিক লভকেশ বাজাজের সঙ্গে কাজ করছিলেন। তাঁর নাম জয় মিশ্র। তদন্তকারীদের সন্দেহ, হিসাবরক্ষক জয় মিশ্র সংস্থার বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *