West Bengal Weather: ১-২ দিনেই বিরাট হওয়া বদল, সম্পূর্ণ বদলে যেতে চলেছে বাংলার আবহওয়া | Weather Department has announced when the monsoon will arrive in Bengal and where it will rain - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather: ১-২ দিনেই বিরাট হওয়া বদল, সম্পূর্ণ বদলে যেতে চলেছে বাংলার আবহওয়া | Weather Department has announced when the monsoon will arrive in Bengal and where it will rain

Spread the love

কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Getty Images

কলকাতা: সাময়িক স্বস্তি উধাও, ফের ফিরল গুমোট গরম। আবার ২৯ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। একদিনে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়ল রাতের তাপমাত্রা! প্যাচপেচে গরম থেকে এখনই রেহাই নেই। ফলে আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিগত কয়েকদিনই উত্তরবঙ্গের নানা প্রান্তে ভারী বৃষ্টি চলছে। তার জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। মৌসম ভবন বলছে, ১-২ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে আসছে বর্ষা। আপাতত উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে তা প্রাক বর্ষার বৃষ্টি বলেই মনে করা হচ্ছে। 

এদিন দুপুরের মধ্যে কলকাতা, হাওড়ায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশেও বৃষ্টি হতে পারে। ইতিমধ্য়েই ভারতের পা রেখেছে বর্ষা। ইতিমধ্যেই কেরলম পেরিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে ঢুকেছে পড়েছে। দু’দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। 

প্রাক বর্ষায় বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামী কয়েকদিন। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। 

অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। একদিন আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬৯ থেকে ৯৮ শতাংশের মধ্যে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *