TMC Rebel MPs: দিল্লিতেও ভাঙন তৃণমূলের? ঋতব্রতর মতোই বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্ব দিচ্ছেন কাকলি  | TMC Split Deepens? Kakoli Ghosh Dastidar Leads Rebel MPs Ahead of Meeting With Lok Sabha Speaker - 24 Ghanta Bangla News
Home

TMC Rebel MPs: দিল্লিতেও ভাঙন তৃণমূলের? ঋতব্রতর মতোই বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্ব দিচ্ছেন কাকলি  | TMC Split Deepens? Kakoli Ghosh Dastidar Leads Rebel MPs Ahead of Meeting With Lok Sabha Speaker

Spread the love

কলকাতা: এবার কি লোকসভায় তৃণমূল দুই ভাগ হচ্ছে? সেখানেও কি ‘ঋতব্রত মডেল’? সূত্রের খবর, তৃণমূলের ১৮ জন সাংসদ আগামী ৮ জুন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন। আর বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্ব দিচ্ছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ওম বিড়লার সঙ্গে দেখা করার পর লোকসভায়ও ভেঙে যাওয়ার সম্ভাবনা তৃণমূলের। 

গত ৪ মে রাজ্যে পালাবদলের পরই তৃণমূলের অন্দরে ডামাডোল শুরু হয়। বিধানসভা নির্বাচনে তৃণমূল ৮০টি আসনে জিতেছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ‘বিদ্রোহী’ হয়ে ওঠেন জনা ষাটেক বিধায়ক। ঋতব্রতকে বিধানসভার বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দেওয়া হয়। তৈরি হয় ‘নব তৃণমূল মঞ্চ’।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, “আমি বারবার বলছিলাম, তৃণমূলের কোনও অস্তিত্ব থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা থাকবেন। ভাইপো জেলে থাকবেন।” এখন তো তৃণমূলের নিজেদের  আমরাও তো আপাতত আমাদের দরজা বন্ধ রেখেছি।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *