সোহিনী-শোভনের নতুন অধ্যায়? সোহিনী কি মা হচ্ছেন? জল্পনা | Are Sohini Sarkar and Shovon Ganguly expecting a baby - 24 Ghanta Bangla News
Home

সোহিনী-শোভনের নতুন অধ্যায়? সোহিনী কি মা হচ্ছেন? জল্পনা | Are Sohini Sarkar and Shovon Ganguly expecting a baby

Spread the love

টলিপাড়ায় সুখবর! এবার কি মা হচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার? বাংলা ছবির দুনিয়ার অনেকেরই তিনি ভারি আদরের। টলিপাড়ায় তাঁর প্রিয়জনরা এই খবর নাকি জানেন। তবে সোহিনী আর শোভন (গঙ্গোপাধ্যায়) দু’ জনে একসঙ্গে এই ভালো খবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন বলেই নাকি এখনও টলিপাড়ায় তাঁদের প্রিয়জনদের মুখে কুলুপ। তাই এই ছবির নিয়ে টলিপাড়ায় জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, এই বছরের প্রথম ভাগে প্রেগনেন্সি প্ল্যানিং শুরু করে দিয়েছিলেন দম্পতি। এই মুহূর্তে মা হওয়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন সোহিনী। এই বছরই তাঁদের ঘরে সন্তান আসবে, তেমন আশা। তবে যতক্ষণ না সোহিনী-শোভন বিষয়টি নিশ্চিত করছেন, ততক্ষণ অপেক্ষা করতে হবে।

সম্প্রতি ‘ফেরা’ ছবিতে কাজ করেছেন সোহিনী। তবে ছবি প্রিমিয়ারে উপস্থিত ছিলেন না তিনি। টলিপাড়ার বিভিন্ন পার্টিতেও তাঁকে ইদানীং কম দেখা যাচ্ছে। তা দেখেই অনেকে আন্দাজ করেছেন, সুখবর আসবে। সামনেই ‘অভিমান’ ছবিতে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তাঁকে। মা হওয়ার সময়টা কিছুটা বিরতি নিতেই হবে অভিনেত্রীকে।

অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ২০২৪ সালের ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগণার একটা ফার্মহাউজে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন তাঁদের কাছের বন্ধুরা। পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে সোহিনী-শোভন যে নতুন অধ্যায় শুরু করেছিলেন, সেখানে নতুন ধাপ যোগ হওয়ার খবরে খুশি টলিপাড়া। এই প্রসঙ্গে জানার জন্য অভিনেত্রীকে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *