Saokat Molla: জালে স্করপিও গাড়ির ড্রাইভার, রাতভর খুঁজেও পাওয়া গেল না শওকতকে | Nia cant arrest saokat molla possibility of hiding in bangladesh
ভাঙড়: ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম প্রধান সন্দেহভাজন ও ষড়যন্ত্রকারী হিসেবে শওকত মোল্লার (Saokat Molla) নাম উল্লেখ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। এমনকী বৃহস্পতিবার ভাঙড়, ক্যানিং এর মোট আট জায়গায় তল্লাশি চালানোর পর সওকাত মোল্লাকে না পেয়ে তাঁকে পলাতক হিসাবে চিহ্নিত করলেন এনআইএ।
অন্যদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় এই নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করেছে তদন্তকারী দল। আগেই অ্যাম্বুল্যান্স চালক সুরজ মোল্লা ও তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল। পরে সায়নুর মোল্লা নামে এক স্করপিও ড্রাইভারকেও গ্রেফতার করেছে এনআইএ। বিস্ফোরণের পর আহতদের এই স্করপিও করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার কাজ করেছিলেন সায়নুর।
অন্যদিকে বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লাকে কোথাও পাওয়া যায়নি। রাতে খবর যায়, বাসন্তী হয়ে বাংলাদেশ পালাচ্ছেন শওকত। তখনই বাসন্তীর চুনোখালি এলাকায় রাতে তল্লাশি চালায় তদন্তকারীরা। তবে তাঁর অবস্থান এখনও অধরা।
জানা যাচ্ছে, শওকত মোল্লা বৃহস্পতিবার বারুইপুরে একটি বাড়িতে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, এদিন তিনি লাল জামা পরে ছিলেন। একটি বাইকে তিনি ছিলেন, অপর বাইকে তাঁর সঙ্গীরা। বিকাল সাড়ে তিনটের সময়ে বাসন্তীর দিকে এগিয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। খেয়াঘাটে চার জনকে দেখতে পান। তাঁদের মধ্যেই একজন শওকত মোল্লা ছিলেন বলে তাঁদের দাবি। বাসন্তীর এই খেয়াঘাট পেরলেই রয়েছে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া খেয়া ঘাট। সেখান থেকে বাংলাদেশ বর্ডার একদম কাছে।