বট পাতা ও বালির ভাস্কর্যে মুখ্যমন্ত্রীর ছবি - 24 Ghanta Bangla News
Home

বট পাতা ও বালির ভাস্কর্যে মুখ্যমন্ত্রীর ছবি

Spread the love

বট পাতায় ফুটিয়ে তোলা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ। শুক্রবার বর্ধমানের কাঞ্চননগর উদয়পল্লির জোড়বাঁধ এলাকায় একটি আর্ট ক্যাম্পে দেখা গেল এই ঘটনা। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এ দিন, নেচার অব ক্যানভাস এবং সংস্কার ভারতীর যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এতে অংশ নেন প্রায় ৪৫ জন শিল্পী। তাঁরা মাটি দিয়ে তৈরী করেছেন বিভিন্ন মডেল। বট পাতা ও বালি দিয়ে তৈরি করা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। এ ছাড়া প্রায় ৪০জনেরও বেশি খুদে শিল্পীকে নিয়ে আয়োজন করা হয় একটি অঙ্কন প্রতিযোগিতা। হুগলী, বীরভূম, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বিভিন্ন এলাকা থেকেও শিল্পীরা অংশ নেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *