অভিষেকের ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে তদন্ত, অর্থের উৎস খতিয়ে দেখবে রাজ্য সরকার
অনুশীলন মাঠ ও অর্থের উৎস নিয়ে প্রশ্ন
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিশীথ প্রামাণিক বলেন, ডায়মন্ড হারবার এফসি-র অনুশীলন মাঠ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই IFA-র সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ‘ডায়মন্ড হারবার এফসি-র অনুশীলন মাঠ নিয়ে অভিযোগ এসেছে। আমরা IFA-র সঙ্গে কথা বলেছি। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। ক্লাবের অর্থ কোথা থেকে আসছে এবং সেই অর্থ কী ভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেগুলিও তদন্ত করে দেখা হবে।’
তিনি আরও বলেন, ‘ডায়মন্ড হারবারে এমন কিছু ফুটবলারকে খেলানো হয়েছিল, যাঁরা সরকারি চাকরি করেন। আমরা চাই সব ক্লাব ভালো খেলুক এবং উন্নতি করুক। কিন্তু কেউ যদি নিয়ম ভাঙে বা বেআইনি কাজ করে, তা মেনে নেওয়া হবে না।’