পূর্ব সিকিমের শান্ত স্বর্গ আরিতার, ২ দিনের ট্রিপ প্ল্যান ও দর্শনীয় স্থান। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

পূর্ব সিকিমের শান্ত স্বর্গ আরিতার, ২ দিনের ট্রিপ প্ল্যান ও দর্শনীয় স্থান। Ei Samay

Spread the love

পূর্ব সিকিমের কথা উঠলেই অধিকাংশ পর্যটকের মনে প্রথমে আসে গ্যাংটক, জুলুক বা নাথাং ভ্যালির নাম। এই সব জনপ্রিয় গন্তব্যের মাঝেই কিন্তু লুকিয়ে রয়েছে এক শান্ত, নিরিবিলি পাহাড়ি গ্রাম— আরিতার। সিল্ক রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টপেজ এই স্থান, প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গের চেয়ে কম কিছু নয়।

অনেকেই গ্যাংটক-রংপো-আরিতার-জুলুক-নাথাং সার্কিটে ভ্রমণের পরিকল্পনা করলে আরিতার থেকেও যাত্রা শুরু করেন। পাহাড়, সবুজ বন, শান্ত পরিবেশ এবং পর্যটকদের ভিড় তুলনামূলক বেশ কম। সেটাই এই জায়গাটিকে আলাদা করে আকর্ষণীয় করে তোলে।

কেন যাবেন এখানে?

আরিতারের প্রধান আকর্ষণ হলো লামপোখরি লেক। পাহাড়ের কোলে অবস্থিত এই হ্রদের চারপাশে যেন সময় থমকে গিয়েছে। বিশেষ করে সকালের কুয়াশা ঢাকা জলরাশি আর চারপাশের পাইন বনের দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায়।

লেকের পাশ থেকে শুরু হয় মঙ্কিম ও গোম্ফার দিকে ট্রেকিং পথ। পাহাড়ের উপরে অবস্থিত বৌদ্ধ গোম্ফা এবং বিশাল বুদ্ধ মূর্তির কাছে পৌঁছলে নীচে লেকের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দর্শনও মিলতে পারে। পাহাড়ের নীরবতা ও নির্মল প্রকৃতি এই স্থানকে অনন্য করে তোলে।

কী ভাবে পৌঁছবেন?

নিকটতম রেলস্টেশন নিউ জলপাইগুড়ি (এনজেপি) এবং নিকটতম বিমানবন্দর বাগডোগরা। সেখান থেকে গাড়িতে রংপো হয়ে প্রায় ৪-৫ ঘণ্টার মধ্যে আরিতার পৌঁছনো যায়। গ্যাংটক থেকেও শেয়ার গাড়ি বা রিজার্ভ ক্যাবে সহজেই আসা সম্ভব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *