একা স্বরূপ নয়, কোন ‘রাঘব বোয়াল’দের গ্রেপ্তারির দাবি লকেটের?
বৃহস্পতিবার রাতে তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে টলিপাড়ার ফেডারেশন সংগঠনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসকে। যে ঘটনার পড়ে অনেকেই বলেছেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে’। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে কী বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়? দীর্ঘ বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে লকেট। লকেটের কথায়, ‘স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস যে ভাবে দু’জনে মিলে ইন্ডাস্ট্রির বরবাদ করেছে। বড় ভাইও তো অপেক্ষায় আছেন। আমরা তাঁর শাস্তিরও প্রতীক্ষায় রয়েছি।’