পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ? | Rs 48 lakh recovered from abandoned brick kiln in Durgapur
পড়শি জেলা বীরভূমে বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। মিলেছে কেজি কেজি সোনা। বেআইনি বালি-পাথরের ব্যবসা করে টুলু মণ্ডল পাহাড়প্রমাণ সম্পত্তি করেছেন বলে অভিযোগ। বীরভূম জেলার একাধিক জায়গায় তল্লাশিও চালাচ্ছেন তদন্তকারীরা। সেই আবহে এবার পশ্চিম বর্ধমান জেলাতেও উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। দুর্গাপুরের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মিলল ৪৮ লক্ষ টাকা। কেন এই পরিত্যক্ত ইটভাটায় লুকিয়ে রাখা হয়েছিল টাকা ? তা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।