কাছারি ময়দানে ফুটবল ফেরাতে উদ্যোগী শঙ্কর - 24 Ghanta Bangla News
Home

কাছারি ময়দানে ফুটবল ফেরাতে উদ্যোগী শঙ্কর

Spread the love

আশিস নন্দী, বারাসত

জেলা সদর বারাসতের কাছারি ময়দানের সঙ্গে বাংলার নবাব সিরাজদ্দৌলা ও পরে ব্রিটিশ সরকারের ইতিহাস জড়িয়ে রয়েছে। শহরের ক্রীড়াপ্রেমীরা সকাল সন্ধ্যায় খেলাধুলো করেন এই মাঠে। কিন্তু দশকের পর দশক ধরে সংস্কারের অভাবে উত্তর ২৪ পরগনার বারাসতের কাছারি ময়দান কার্যত খেলাধুলোর অনুপযোগী হয়ে উঠেছে। তৃণমূল জমানায় কাছারি ময়দান সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ বার বারাসতে বিধায়ক হয়েছেন বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়। তাই, শহরের মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে কাছারি ময়দানকে ঢেলে সাজার উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যেই কাছারি ময়দানকে নতুন রূপে ফুটবল মাঠে সজ্জিত করার স্কেচ তৈরি হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু সংস্কারের কাজ শুরু হওয়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *