Swaroop Biswas Arrest: গ্রেফতার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস | Tmc leader swaroop biswas arrested in physical assault and extortion case - 24 Ghanta Bangla News
Home

Swaroop Biswas Arrest: গ্রেফতার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস | Tmc leader swaroop biswas arrested in physical assault and extortion case

Spread the love

গ্রেফতার স্বরূপ বিশ্বাসImage Credit: TV9 Bangla

কলকাতা: তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আপাতত নিউ আলিপুর থানাতেই বসে রয়েছেন স্বরূপ। দীর্ঘদিন ধরেই টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানরা অভিযোগ করে আসছিলেন। এবার তাঁদের তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।

টলিগঞ্জের কলাকুশলীদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরেই স্বরূপের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন। যে অভিযোগগুলো স্বরূপের বিরুদ্ধে দায়ের হয়েছিল, তা গ্রহণ করল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই টেকনিশিয়ান স্টুডিও একাধিক কলাকুশলীর বয়ান রেকর্ড করেছে পুলিশ।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *