PM Modi-Delcy Rodriguez Meeting: ভারতে এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের, নতুন চুক্তি হবে? | PM Modi Meets Venezuela Acting President Delcy Rodriguez in India, Big Energy and Trade Deals on the Cards
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ ডেলসি রড্রিগেজের।Image Credit: PTI
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। আজ, বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে এই বৈঠক হয়। সূত্রের খবর, ভারত-ভেনেজুয়েলার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শক্তি সুরক্ষা, বাণিজ্য়, বিনিয়োগ, ফার্মাসিউটিক্য়াল, স্বাস্থ্য, পরিবহন ও পুনর্নবিকরণ শক্তি নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে।
ইরান সঙ্কটের পর ভেনেজুয়েলা থেকেও তেল আমদানি করছে ভারত। বিগত কয়েক মাস ধরেই তেল আমদানির পরিমাণ বেড়েছে। এবার মুখোমুখি দেখা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের সঙ্গে। আজ সকালেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে ফোন করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য সাধুবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি বানিয়ে আমেরিকায় নিয়ে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ৫ জানুয়ারি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডেলসি রডিগ্রেজ। বুধবারই নয়া দিল্লিতে আসেন রড্রিগেজ। পাঁচদিনের সফরে ভারতে এসেছেন তিনি। তিনি দেশের নানা জায়গায় যাবেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।