BDO Shanu Bakshi: বিডিও পদ থেকেই সরিয়ে দেওয়া হল জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সিকে, পাঠানো হল গ্যারেজ পোস্টিংয়ে | Shanu Bakshi a close associate of Jahangir Khan has been removed from the post of BDO and sent to garage posting - 24 Ghanta Bangla News
Home

BDO Shanu Bakshi: বিডিও পদ থেকেই সরিয়ে দেওয়া হল জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সিকে, পাঠানো হল গ্যারেজ পোস্টিংয়ে | Shanu Bakshi a close associate of Jahangir Khan has been removed from the post of BDO and sent to garage posting

Spread the love

কলকাতা: অপসারিত ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বিডিও শানু বক্সি। এবার তাঁকে একেবারে বিডিও পদ থেকেই সরিয়ে দেওয়া হল। তাঁর বিডিও হওয়া নিয়ে যেমন বিতর্ক দানা বেঁধেছিল, তেমনই জাহাঙ্গির খানের হয়ে কাজ করার জন্যও তাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছিল। তা নিয়ে রাজনৈতিক মহলে দানা বেঁধেছিল বিতর্ক। তাঁর চাকরি নিয়েও চলেছে চাপানউতোর। এবার তাঁকে পাঠানো হল গ্যারেজ পোস্টিংয়ে। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে তাঁকে ফলতায় বদলি করে আনা হলেও পরবর্তীতে ফের বদলি। এবারের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি মালদহের হরিশচন্দ্রপুর-১ ব্লকের বিডিও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, শানু বক্সিকে স্টেট গেজেটিয়ার্স দফতরের ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হয়েছে। তাঁর পরিবর্তে ধ্রুবাশিস সামন্তকে বিডিও করা হয়েছে।

যদিও বিতর্কের মুখে আগে বারবার সাফাই দিতে দেখা গিয়েছে শানু বক্সিকে। তাঁর সঙ্গে জাহাঙ্গিরের চ্যাটের প্রসঙ্গ উঠতেই বলেছিলেন “জাহাঙ্গির খানের সঙ্গে ওটা আমার চ্যাট কিনা সেটা ওনাকে প্রমাণ করতে হবে। এআই-এর যুগে অনেক কিছু হচ্ছে। যদি প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া হবে তা আমি মাথা পেতে নেব।” চাকরির প্রসঙ্গ উঠতেই বলেছিলেন, “সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে, পরীক্ষায় পাশ করেই আমি চাকরি পেয়েছি।”  তবে এবার তাঁর পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের বিডিও রঞ্জন সর্দারকেও স্টেট গেজেটিয়ার্স-এর ওএসডি পদে পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন গার্গী দাস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *