‘আমি বাঁচতে চাই…’, অনশন ভাঙতে চেয়ে কেন্দ্রকে চিঠি সোনমের, তবে রয়েছে শর্ত…
Big Breaking: দীর্ঘ অনশন, শারীরিক অবস্থার অবনতি এবং ICU-তে চিকিৎসার মধ্যেও ছাত্রদের প্রতি দায়িত্বের কথা ভোলেননি সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। তাঁদের দাবির সমর্থনেই গত ২৭ দিন ধরে অনশনে অনড় তিনি। এ বার অনশন শেষ করার ভাবনার কথা উল্লেখ করে কেন্দ্রকে চিঠি লিখলেন ওয়াংচুক। কী রয়েছে সেই চিঠিতে? সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ড. জিতেন্দ্র সিংকে এক আবেগঘন চিঠি লিখে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু তাঁর স্বাস্থ্যের কথা ভেবে তিনি অনশন ভাঙবেন না। অনশন ভাঙার জন্য কেন্দ্রকে কিছু শর্ত দিয়েছেন তিনি। ওয়াংচুকের মূল শর্ত. কেন্দ্র সরকারকে লিখিত ও স্পষ্ট আশ্বাস দিতে হবে যে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুবকদের বিরুদ্ধে কোনও আইনি, শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবেই তিনি অনশন প্রত্যাহারের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
বিস্তারিত আসছে…