বেআইনি নির্মাণ: অভিষেকদের সাময়িক স্বস্তি - 24 Ghanta Bangla News
Home

বেআইনি নির্মাণ: অভিষেকদের সাময়িক স্বস্তি

Spread the love

বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থাকে সাময়িক স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বুধবারের শুনানিতে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, কলকাতা পুরসভার দেওয়া নোটিস অসম্পূর্ণ ও তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। বাড়ি ও সম্পত্তির কোন অংশ অবৈধ, সেটা জানিয়ে কলকাতা পুরসভাকে আগামী এক সপ্তাহের মধ্যে মালিকদের ফের স্পিড পোস্টে নোটিস পাঠাতে বিচারপতি স্মিতা দাস দে এ দিন নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট জানিয়েছে, তার পরের তিন সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার নোটিসের জবাব দেবে পুরসভাকে, দু’পক্ষের বক্তব্য পুর কমিশনার খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেবেন। চার সপ্তাহ পরে হাইকোর্টের রেগুলার বেঞ্চে হবে এই মামলার পরবর্তী শুনানি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *